শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
নরওয়ে শান্তিতে নোবেল না দেয়ায় শান্তি নিয়ে ভাবতে চান না ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:১০ এএম আপডেট: ২০.০১.২০২৬ ১২:১২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে আক্ষেপ প্রকাশ করে বলেছেন, আটটি যুদ্ধ থামাতে ভূমিকা রাখার পরও নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত না করায় এখন শুধুমাত্র শান্তির বিষয়েই ভাবার কোনো বাধ্যবাধকতা তিনি অনুভব করছেন না।

সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টরকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন। তাকে এই পুরস্কার না দেওয়ার জন্য নরওয়েকে দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বিবিসি’র মার্কিন সহযোগী সিবিএস নিউজ, এই বার্তা সম্পর্কে নিশ্চিত হয়েছে। সেখানে তিনি গ্রিনল্যান্ডের ব্যাপারে তার দাবি পুনরায় ব্যক্ত করেছেন।

জোনাস গর স্টর জানিয়েছেন, তার এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের পাঠানো এক মেসেজের জবাবে তিনি রোববার ওই টেক্সট মেসেজটি পেয়েছেন।

স্টর উল্লেখ করেন, নরওয়ের সরকার নয়, একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে থাকে।

ট্রাম্প অবশ্য বলেছেন যে, ‘শান্তি সব সময়ই প্রাধান্য পাবে, কিন্তু এখন তিনি যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো এবং যথাযথ, সেটা নিয়ে ভাববেন।’

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ইউরোপের তিক্ততা ক্রমেই বেড়েই চলেছে।

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী আট দেশের ওপর নতুন করে শুল্কারোপের পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি।

ইউরোপের নেতারা এর নিন্দা জানিয়েছেন।

একে ‘পুরোপুরি ভুল’ কাজ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁও ওই পদক্ষেপকে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নরওয়   শান্তিতে নোবেল   ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close