শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
সিরিয়ার কারাগার থেকে পালাল দেড় হাজার বন্দি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:৫৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরিয়ার কুর্দি-নিয়ন্ত্রিত সাব্বাদি শহরের একটি কারাগার থেকে প্রায় এক হাজার ৫০০ বন্দি পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া এসব বন্দির অধিকাংশই আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী বলে জানিয়েছে কুর্দি ওয়েবসাইট রুদো।

কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মুখপাত্র ফরহাদ শামী জানিয়েছেন, সাব্বাদি শহরে সিরিয়ার সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানের পরই এই বন্দিরা কারাগার থেকে পালিয়ে যায়।

এর আগে সিরিয়ার সেনাবাহিনী জানায়, আইএসের ফাইটাররা কারাগার থেকে পালিয়ে গেছে। তবে ঠিক কতজন বন্দি পালিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি। একই সঙ্গে সেনাবাহিনী দাবি করেছে, কুর্দি বাহিনী এসডিএফই বন্দিদের পালিয়ে যেতে সহায়তা করেছে।

অন্যদিকে এসডিএফ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সেনাবাহিনীর অভিযানের ফলে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে, যার সুযোগে বন্দিরা পালিয়ে যায়।

গত কয়েকদিন ধরে কুর্দি নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চল ও শহরে অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতনের পর নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার উদ্যোগ নেন। এ লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও তা ব্যর্থ হয়।

আলোচনা ভেস্তে যাওয়ার পর কুর্দি যোদ্ধাদের কাছ থেকে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে শুরু করে সিরিয়ার সেনাবাহিনী। এরই মধ্যে কুর্দিদের নিয়ন্ত্রণ থেকে বেশ কয়েকটি এলাকা উদ্ধার করেছে তারা।

টানা কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরিস্থিতি এখনো অত্যন্ত ভঙ্গুর বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সূত্র: রয়টার্স

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সিরিয়া   কারাগার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close