দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন একটি মেসে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে শিক্ষার্থীরা।
গতকাল রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হ্যাভেন সিটির একটি মেসে অপ্রীতিকর অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করা হয়।
জানা যায়, আটককৃতদের মধ্যে একজন হাফিজ নামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, যিনি সিরাজগঞ্জ থেকে পড়াশোনার জন্য এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী। অপরজন অপূর্ব নামের সনাতনী শিক্ষার্থী, যিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন এবং দিনাজপুরের বীরগঞ্জের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃত শিক্ষার্থীরা সন্ধ্যার পর মেসের বসবাসের কক্ষে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর তারা শিক্ষার্থীদের আটক করেন এবং কথোপকথনের সময় শিক্ষার্থীরা তাদের কর্মকাণ্ড স্বীকার করে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এলাকায় এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় এবং তারা আশা করছেন বিষয়টি সুষ্ঠু বিচার হবে। শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, এ ধরনের অনৈতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এক শিক্ষার্থী বলেন, তারা বিয়ে করার জন্যও রাজি। তারা বলছে আমরা বিয়ে করবো। তাহলে তারা মানসিকতার কতটা নিচু পর্যায়ে আছে তা বলার অপেক্ষা রাখে না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শামছুজ্জোহা জানান, গতকাল শিক্ষার্থী মারফত খবর পাই একটি মেসে সমকামী ধরা পড়েছে। সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতেই তারা তাদের অপরাধ স্বীকার করে নেয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন অপরাধমূলক কর্মকান্ডকে নিরুৎসাহিত করি। আমরা পুলিশকে খবর দিয়ে তাদেরকে পুলিশের নিকট সোপর্দ করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে।
তিনি আরও জানান, আমাদের নৈতিক জায়গা থেকে সকলকে ভালো চিন্তা করতে হবে। তারা যে অপকর্ম করছে এটা খুবই অন্যায়, এগুলোর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে।
কেকে/ আরআই