রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
অর্থনীতি
পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন হল বিএপিএলসি : রাশেদ মাকসুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:৫৩ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নবনির্বাচিত নির্বাহী কমিটি।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটির আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়। 

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন সভায় উপস্থিত ছিলেন। 

সভায় বিএপিএলসির নবনির্বাচিত নির্বাহী কমিটিকে বিএসইসির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন হল বিএপিএলসি। পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের ক্ষেত্রে বিএপিএলসির ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’

তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শেয়ারহোল্ডার তথা বিনিয়োগকারীদের স্বার্থের সুরক্ষা নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করেন। 

দেশ, দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের স্বার্থে যার যার অবস্থান থেকে সকলকে সঠিক কাজটি করতে হবে এবং যথাযথ দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করেন রাশেদ মাকসুদ। 

পুঁজিবাজারের কল্যাণে ও উন্নয়নে বিএসইসি বরাবরই তৎপর রয়েছে এবং এক্ষেত্রে অংশীজনদের সবরকম সহায়তা করবে বিএসইসি বলে জানান তিনি।  

সভায় বিএপিএলসির সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ এবং বিএপিএলসির নির্বাহী কমিটির সদস্য এনার্জিপ্যাক পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ূন রশিদ, এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ইমাম শাহীন, প্রভাতী ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম, ইস্টার্ন ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কুমার সাহা, রবি আজিয়াটার পরিচালক শরীফ শাহ জামাল রাজ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামসুল ইসলাম, সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম আখন্দ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মো. শরীফ হাসান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জিয়াদ রহমান এবং বিএপিএলসির সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন অংশ নেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পুঁজিবাজার   গুরুত্বপূর্ণ অংশীজন   বিএপিএলসি : রাশেদ মাকসুদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close