সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
প্রিয় ক্যাম্পাস
দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাংকিং ২০২৬-এর লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

বুধবার (২১ জানুয়ারি) টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, গাকৃবি জাতীয়ভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে অবস্থান করার পাশাপাশি গবেষণার গুণগত মান (রিসার্চ কোয়ালিটি) সূচকে সর্বোচ্চ ৬৯.৫ স্কোর অর্জন করে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যেও শীর্ষস্থান অর্জন করেছে।

এ র‍্যাংকিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে ৬০১–৮০০ অবস্থানে রয়েছে।

এই বছর বিশ্বের ৯৮টি দেশের ১,২১১টি বিশ্ববিদ্যালয়কে প্রাণিবিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞান—এই চারটি প্রধান শাখায় মূল্যায়ন করা হয়েছে। গুণগত গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, গবেষণা পরিবেশ এবং শিক্ষার মান—এই সূচকের ভিত্তিতে র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এই অসামান্য অর্জনে উপাচার্য অধ্যাপক ড. জে কে এম মোস্তাফিজুর রহমান বলেন, “টাইমস হায়ার এডুকেশনের লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করায় আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের গবেষণার আন্তর্জাতিক মান ও দায়বদ্ধতার স্পষ্ট স্বীকৃতি।”

তিনি আরও বলেন, “এই অর্জন প্রমাণ করে যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং কৃষি, জীববিজ্ঞান ও টেকসই উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রায় নেতৃত্বদানকারী একটি মানবিক কেন্দ্র। আমরা এই সাফল্যকে আত্মতুষ্টির নয়, বরং ভবিষ্যতে আরও মানসম্মত গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণমূলক কাজে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করছি।”

উল্লেখ্য, এর আগে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কিউএস প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং: সাসটেইনেবিলিটি ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে। এছাড়া টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতেও গাকৃবি দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান লাভ করে।

একই সঙ্গে ইউএস নিউজ র‍্যাংকিং ২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৭তম অবস্থানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, যা জাতীয়ভাবে প্রথম।

উল্লেখ্য, ২০২৬ সালের এই সাবজেক্ট র‍্যাংকিংয়ে দেশের ৯টি সরকারি ও ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান অর্জন করেছে।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close