মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
বেরোবির সাংবাদিকতা বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৮:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

‎বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুূদ ভবনের সামন থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে  ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

‎আনন্দ শোভাযাত্রায় অংশ নেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শোভাযাত্রায় অংশ নিয়ে শিক্ষার্থী বিশাখা বলেন, ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ একটি স্বনামধন্য বিভাগ।  ভবিষ্যতে বিভাগটি আরও এগিয়ে যাবে।’

এছাড়াও সার্বিক উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে অনেক অগ্রগতি হলেও ল্যাবসংকটসহ কিছু ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজন রয়েছে। ল্যাবের ঘাটতি পূরণ করা হলে শিক্ষার্থীদের জন্য তা আরও উপকারী হবে।’

আরেক শিক্ষার্থী সালমা আক্তার বলেন  ‘প্রত্যাশা এই বিভাগ থেকে  ভালো মানের সাংবাদিক বের হয়। তারা যেন আন্তজার্তিক পযার্য়ে সাংবাদিকতা করতে পারে’ 

‎বিভাগের বিভাগীয় প্রধান  তাবিউর রহমান প্রধান বলেন, ‘আজকের আয়োজন ছিল খুবই সীমিত পরিসরের। আমি এই বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। যতদিন আমি এই বিভাগে থাকব, বিভাগের সুখ-দুঃখে পাশে থাকব।’

তিনি আরও বলেন, ‘বিভাগে মিডিয়া ল্যাব থাকলেও তা এখনো চালু হয়নি। প্রশাসনকে বারবার জানানো হলেও অগ্রগতি নেই। আশা করি শীঘ্রই ল্যাবটি চালু হবে।’

‎বিভাগের ছাত্রসংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের পর বিভাগীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।’

‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ একটি মাল্টিডিসিপ্লিনারি বিভাগ। এখানে নানামুখী বিষয়ে শিক্ষাদান করা হয়। অতীতের সবকিছু ভুলে বিভাগটি নতুন উদ্যমে এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা।’

‎উল্লেখ্য এ বিশ্ববিদ্যালয়ে  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২০১১ সালের ২১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ১৪ বছরে বিভাগটি শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে নয়জন শিক্ষক ও প্রায় ২৫০ জন শিক্ষার্থী নিয়ে বিভাগটি পরিচালিত।

কেকে/এমএফ





মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close