রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
আন্তর্জাতিক
স্পেনে ট্রেনচালকদের ধর্মঘটের ডাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্পেনের ট্রেনচালকদের সংগঠন ‘এসইএমএএফ’ ধর্মঘটের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা আসে চলতি সপ্তাহে পরপর তিনটি ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের পরিপ্রেক্ষিতে।

বুধবার (২১ নভেম্বর) ‘এসইএমএএফ’ এক বিবৃতিতে জানিয়েছে, রেলের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তারা জানিয়েছে, রেলের অবনতি ও এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলমান—যা একেবারেই গ্রহণযোগ্য নয়।

দক্ষিণ স্পেনের কোরদোবা প্রদেশে দুইটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এটি দেশের সর্বশেষ দশকে সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা। এর আগে মঙ্গলবার রাতে বার্সেলোনার কাছে ডেলিডায় একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়; এতে চালক নিহত হন এবং ৩৭ জন আহত হন। সোমবারও বার্সেলোনার আঞ্চলিক নেটওয়ার্কে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্টে জানিয়েছেন, ধর্মঘট এড়াতে সরকার ইউনিয়নের সঙ্গে আলোচনা করবে। তবে দুর্ঘটনার পর দেশটির রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দল ও যাত্রীরা সরকারের ব্যাপক সমালোচনা করেছেন।

৪৫ বছর বয়সী ওয়েট্রেস রালুকা মারিয়া পাসকা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, “সাম্প্রতিক সময়ে উচ্চগতির ট্রেন চলার সময় কেঁপে ওঠে। আমি নিজেও এটি অনুভব করেছি। বিষয়টি ঠিক করা দরকার।”

স্পেনের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পপুলার পার্টি জানিয়েছেন, রেলের বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে জনসাধারণকে জানানো উচিত।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  স্পেন   ধর্মঘট  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close