রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
অর্থনীতি
পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:৪০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পূর্বের অবস্থান থেকে সরে এসে একীভূত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জমানো টাকার ওপর বার্ষিক চার শতাংশ হারে মুনাফা পাবেন।

বুধবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকের কাছে এ সংক্রান্ত পত্র পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ‘ব্যাংক রেজ্যুলেশন ডিপার্টমেন্ট’।

পত্রে বলা হয়, আমানতকারীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং একইসঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। ফলে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত এই মুনাফা দেয়া হবে।
 
তবে, এ মুনাফা পাবেন শুধু আমানতকারীরা। কোন প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না। আগামী ৩ দিনের মধ্যে মুনাফা সংক্রান্ত সংশোধিত তথ্য বাংলাদেশ ব্যাংকের রেজ্যুলেশন বিভাগে জমা দেয়ার সময় বেধে দেয়া হয়েছে।

এর আগে ২০২৪-২৫ সালে একীভূত হওয়া পাঁচ ব্যাংক লোকসান করায় শরিয়াহ্ কাউন্সিলের মতামতে মুনাফা না দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ৫টি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

এই ৫টি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠন করা হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে এই ব্যাংকগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এবং এদের সম্পদ, দায় ও জনবল নতুন ব্যাংকের অধীনে চলে আসবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাঁচ ব্যাংক   আমানতকারী   সুখবর  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close