শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
অর্থনীতি
পুঁজিবাজারে সিডিবিএলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : বিএসইসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:১০ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে সভা করেছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটির আগারগাঁওস্থ বিএসইসির কার্যালয়ের কনফােরেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভাপতিত্ব করেন এবং সিডিবিএলের নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান তপন চৌধুরী।

সভায় পুঁজিবাজারের অটোমেশন, পুঁজিবাজারের কাঠামোগত আধুনিকায়ন, কেওয়াইসি সিস্টেম ডেভেলপমেন্ট, সার্ভেইল্যান্স যুগোপযোগীকরণ, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

সভায় খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘পুঁজিবাজারে ভালো ও মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে হবে। নতুন আইপিও রুলসের মাধ্যমে আরো বেশি প্রফেশনাল ও বিশ্বমানের পদ্ধতিতে প্রাইস ডিসকভারির সুযোগ তৈরি হয়েছে। পুঁজিবাজারে বিভিন্ন ক্ষেত্রে সিডিবিএলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেওয়াইসি সিস্টেম ডেভেলপমেন্ট ও সার্ভেইল্যান্স যুগোপযোগীকরণসহ পুঁজিবাজারের উন্নয়নে সিডিবিএলকে লিডারশিপ রোলে দেখতে চায় বিএসইসি।’

তিনি পুঁজিবাজারে উন্নয়ন পরিকল্পনা ও তার বাস্তবায়নে সিডিবিএল সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। 

মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের জন্য সিডিবিএলকে কাস্টডিয়ানের মতো নতুন ভূমিকায়ও কমিশন দেখতে চায় বলে উল্লেখ করেন রাশেদ মাকসুদ।

সভায় তপন চৌধুরী বলেন, ‘দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য কোম্পানিগুলোর পুঁজিবাজারে আসা উচিত। পুঁজিবাজারের উন্নয়নে সিডিবিএলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

সভায় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, মো. সাইফুদ্দিন, সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মোতালেব, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পুঁজিবাজার   সিডিবিএল   ভূমিকা   বিএসইসির চেয়ারম্যান  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close