মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
শীতের আগমনে রাবিতে পাখির কলরবে মুখর ক্যাম্পাস
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম

শীত মৌসুম শুরু হতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলসংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আগমনে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। দূরবর্তী শীতপ্রধান অঞ্চল থেকে নিরাপদ আশ্রয় ও খাদ্যের সন্ধানে আসা এসব পাখির কিচিরমিচির শব্দে প্রাণ ফিরে পেয়েছে সবুজে ঘেরা ক্যাম্পাস।

পুকুরে পর্যাপ্ত পানি, জলজ খাদ্য ও নিরিবিলি পরিবেশ থাকায় প্রতিদিনই বাড়ছে পরিযায়ী পাখির আনাগোনা। বিশেষ করে সকাল ও বিকালবেলায় পুকুরপাড়ে পাখিদের বিচরণ বেশি চোখে পড়ছে। 

এই দৃশ্য দেখতে ভিড় করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও নগরীর বিভিন্ন স্থান থেকে আসা পাখিপ্রেমী ও দর্শনার্থীরা। অনেকেই মোবাইল ফোন ও ক্যামেরায় পাখিদের মুহূর্ত বন্দী করছেন স্মৃতি হিসাবে।

পরিবেশবিদদের মতে, প্রতিবছর নিয়মিতভাবে পরিযায়ী পাখির আগমন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্যের সুস্থতার একটি ইতিবাচক ইঙ্গিত। তবে এই পাখিদের নিরাপদ আবাস বজায় রাখতে পুকুর ও আশপাশের পরিবেশ সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

এ বিষয়ে রাজশাহী জেলা অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলে রাব্বী বলেন, ‘পরিযায়ী পাখিরা সাধারণত নিরাপদ, শান্ত ও খাদ্যে সমৃদ্ধ এলাকাকেই আশ্রয় হিসেবে বেছে নেয়। রোকেয়া হলের পুকুরে তাদের উপস্থিতি প্রমাণ করে।

‘এখানকার পরিবেশ এখনও তুলনামূলকভাবে স্বাভাবিক ও জীববৈচিত্র্যবান। তবে পাখিদের বিরক্ত করা, শিকার কিংবা পুকুরের পানি দূষণ করা হলে ভবিষ্যতে তারা আর আসবে না। তাই রাবি প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে এই পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।’

তিনি আরও বলেন, ‘পরিযায়ী পাখি সংরক্ষণ শুধু প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার বিষয় নয়, বরং এটি পরিবেশের স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

উল্লেখ্য, প্রতিবছর শীত মৌসুমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুকুর ও জলাশয়ে দেশ-বিদেশের নানা প্রজাতির পরিযায়ী পাখি দেখা যায়, যা ক্যাম্পাসকে পরিণত করে এক প্রাকৃতিক আশ্রয়স্থলে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close