শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
নির্বাচন ও ইসি
ভোট গণনার ক্ষেত্রে এবার সময় বেশি লাগবে : ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার ক্ষেত্রে এবার সময় বেশি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত মোবাইল ব্যাকিং সার্ভিসসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকার পরও যারা গোপন রেখেছে, নির্বাচনের পরও যদি কমিশন প্রমাণ পায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আখতার আহমেদ জানান, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একই সময়ে দেওয়া হবে। ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ নয়, সীমিত করা হবে।

আগামী নির্বাচন পর্যবেক্ষণে অন্তত ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক আসার সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।

আরপিও অনুসারে নির্বাচনের পরও যদি কমিশন কারো ব্যাপারে দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পায় তাহলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান আখতার আহমেদ। যারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন বলেও জানান ইসি সচিব।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভোট গণনা   সময়   ইসি সচিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close