রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং–২০২৬-এ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশের শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

এছাড়াও টিএইচই-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং–এ ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশে যৌথভাবে প্রথম এবং ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে দেশে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে যবিপ্রবি।

বুধবার (২১ জানুয়ারি) টিএইচই-এর ওয়েবসাইটে প্রকাশিত র‍্যাঙ্কিং থেকে এ তথ্য জানা যায়।

টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং–২০২৬-এ যবিপ্রবি ১০০১–১২০০ তম অবস্থানে রয়েছে, যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ অবস্থান। ১১৫টি দেশ ও অঞ্চল থেকে মোট ২,১৯১টি প্রতিষ্ঠান নিয়ে এ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সংস্থাটি।

একই সঙ্গে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং–২০২৬-এ মোট ১১টি ক্যাটাগরিতে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের মধ্যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে যবিপ্রবি ৬০১–৮০০ তম অবস্থানে রয়েছে। এর মধ্যে লাইফ সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের শীর্ষস্থানে রয়েছে যবিপ্রবি।

প্রসঙ্গত, ফিজিক্যাল সায়েন্স র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করা হয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব এবং পরিবেশগত, পৃথিবী ও সামুদ্রিক বিজ্ঞান বিষয়গুলোর ভিত্তিতে। লাইফ সায়েন্স র‍্যাঙ্কিংয়ে মূল্যায়ন করা হয়েছে ভেটেরিনারি বিজ্ঞান, জীববিজ্ঞান (জীববিজ্ঞান ও জৈবরসায়নসহ), কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞান—এই চারটি বিষয়ের ওপর। এছাড়া ইঞ্জিনিয়ারিং র‍্যাঙ্কিংয়ে সাধারণ প্রকৌশল, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল, যান্ত্রিক ও অ্যারোস্পেস প্রকৌশল, সিভিল প্রকৌশল এবং কেমিক্যাল প্রকৌশল—এই পাঁচটি মূল বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   টাইমস হায়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close