শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম তালিকায় ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোট ৮ হাজার ৩৩০ জন শিক্ষার্থীর নাম রয়েছে। এ ছাড়া দ্বিতীয় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আরও ১ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশেষ বৃত্তির অর্থ দুই কিস্তিতে প্রদান করা হবে। প্রথম কিস্তি দেওয়া হবে ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়কালের জন্য। এ কিস্তিতে ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বৃত্তি পাবেন। দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন সময়কালের জন্য। এ পর্যায়ে ২০২০-২১ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও বৃত্তির আওতায় আসবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, অর্থ ছাড় হলেই শিক্ষার্থীরা বিশেষ বৃত্তির টাকা পাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতাও পাওয়া গেছে। খুব শিগগিরই অর্থ ছাড় হবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও জানান, বিশেষ বৃত্তির তালিকা থেকে প্রায় ৩০০ জনের বেশি শিক্ষার্থী বাদ পড়েছেন। তাদের বিরুদ্ধে পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এ ছাড়া কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থী এবং খুব কম সিজিপিএধারী শিক্ষার্থীরাও তালিকা থেকে বাদ পড়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জবি শিক্ষার্থী   বিশেষ বৃত্তি   তালিকা প্রকাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close