শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গণ বিশ্ববিদ্যালয়ে করিম ও তীর্থজিৎ রায় স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
গবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রয়াত নাফিউল করিম ও তীর্থজিৎ রায়ের স্মরণে ‘ডে-নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা, কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, খেলোয়াড় এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের প্রাণবন্ত ও মননশীল করে তোলে। ফুটবল ও ক্রিকেটের মতো খেলায় বিশ্ববিদ্যালয়ের বড় পর্যায়ে সুনাম রয়েছে। ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের নিয়মিত টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) বলেন, ‘ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি শিক্ষার্থীদের সব ধরনের খেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ক্যাম্পাসে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই প্রয়াত নাফিউল করিম ও তীর্থজিৎ রায়ের স্মরণে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা উন্মোচন, দক্ষতা যাচাই এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অঙ্গনকে আরও সংগঠিত ও প্রাণবন্ত করে তুলবে।’

টুর্নামেন্টের প্রথম আসরে ১৭টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় চারটি ম্যাচ। প্রথম ম্যাচে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের মুখোমুখি লড়াইয়ে সমাজকর্ম বিভাগ জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে কৃষি অনুষদের বিপক্ষে জয় তুলে নেয় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ। তৃতীয় ম্যাচে রসায়ন বিভাগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ। দিনের শেষ ম্যাচে পদার্থ বিভাগের বিপক্ষে জয় পায় মাইক্রোবায়োলজি বিভাগ।

উল্লেখ্য, প্রয়াত নাফিউল করিম গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এবং তীর্থজিৎ রায় বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। ফাইনালের সময়সূচি পরবর্তীতে নির্ধারণ করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়   তীর্থজিৎ রায়   ব্যাডমিন্টন   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close