শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, উদ্ধার ১০ জনের মৃতদেহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া একটি বিমান থেকে দশজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধ্বংস হওয়া সেই বিমানটি এটিআর ৪২-৫০০ টারবোপ্রপ জেট উড়োজাহাজ। এই ধরনের উড়োজাহাজগুলো মাঝারি আকৃতির হয়ে থাকে। যে ১০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে— তাদের মধ্যে সাতজন কেবিন ক্রু ও তিনজন যাত্রী।

বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ইন্দোনেশীয় বিমান পরিষেবা সংস্থা ইন্দোনেশিয়ার এয়ার ট্রান্সপোর্টের (আইএটি)। গেল রোববার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে মৎসসম্পদ মন্ত্রণালয়ের তিন কর্মকর্তাকে নিয়ে দক্ষিণ সুলাওয়াসি দ্বীপের মৎসম্পদের ওপর জরিপ চালাতে রাজধানী জাকার্তা থেকে রওনা হয়েছিল উড়োজাহাজটি; কিন্তু রওনা হওয়ার কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে আইএটির মূল দপ্তর থেকে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায়।

দক্ষিণ সুলায়েসি দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানিয়েছেন, বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকেই সেটির অনুসন্ধান শুরু হয়েছিল। পরে আজ শুক্রবার সকালে দক্ষিণ সুলাওয়াসির মারোস এলাকার বুরুসারাউং পবর্ততের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। যে জায়গায় বিমানটি ধ্বংস হয়েছে, সেখান থেকে রাজধানী জাকার্তার দূরত্ব দেড় হাজার কিলোমিটার।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সূত্র : রয়টার্স, এএফপি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত   উদ্ধার   মৃতদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close