শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
গণ বিশ্ববিদ্যালয়ে স্বরস্বতী পূজা উদযাপন
গবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে “বাণী অর্চনা” সংঘের উদ্যোগে স্বরস্বতী পূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন বাস্কেটবল কোর্টে পূজার শুরু হয়। পরে সাংস্কৃতিক পর্বের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পূজা উপলক্ষে মণ্ডপ তৈরি, সাজসজ্জা, দাওয়াত কার্ড বিতরণ ও আলপনা অঙ্কনসহ নানা আয়োজনে ব্যস্ত সময় পার করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। তাদের আয়োজনের কারণে ক্যাম্পাসে বিরাজমান ছিল আনন্দঘন পরিবেশ।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস. মৃদুল কান্তি সাহা বলেন, “আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করি স্বরস্বতী হলো বিদ্যা-বুদ্ধি, জ্ঞান ও সাংস্কৃতির দেবী। দেবীর পূজা অর্চনার মাধ্যমে আমাদের প্রার্থনা থাকে যেন আমাদের বিদ্যা-বুদ্ধি ও সৃজনশীলতা বৃদ্ধি পায়। শ্রীপঞ্চম তিথীতে এ পূজা উদযাপন করা হয়।”

বাণী অর্চনা সংঘের সাধারণ সম্পাদক অরিন সাহা বলেন, “আমরা সুশৃঙ্খলভাবে স্বরস্বতী পূজা উদযাপন করেছি। সরস্বতী দেবী সকল অন্ধকার দূরীভূত করে বিদ্যা ও জ্ঞানের আলোয় পৃথিবীকে পুণ্যের পথে আলোকিত করতে আবির্ভূত হয়েছেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০২৫ সালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রথমবারের মতো স্বরস্বতী পূজা উদযাপন করা হয়। তার ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়   স্বরস্বতী পূজা   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close