শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
আবু ধাবিতে রাশিয়া ও ইউক্রেনের বৈঠক, বিতর্কিত আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুদ্ধ অবসানে  রাশিয়া ও ইউক্রেনের আলোচকরা গুরুত্বপূর্ণ আঞ্চলিক সমস্যা সমাধানের লক্ষ্যে শুক্রবার (২৩ জানুয়ারি) আবু ধাবিতে আলোচনায় বসেছিলেন। কিন্তু সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি। এদিকে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রায় ৪ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেইনকে সবচেয়ে কঠিন বিদ্যুৎ সংকটে ঠেলে দিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের মধ্য দিয়ে ইউক্রেইন যুদ্ধ শুরু হয়েছিল। এ লড়াই বন্ধে রাশিয়ার সাথে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য ইউক্রেইনের ওপর প্রবল চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু মস্কো দাবি করেছে, তারা লড়াই বন্ধ করার পূর্বে কিইভ তাদের পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল দনবাসের পুরোটা রাশিয়াকে ছেড়ে দেউক।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া, ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে চলা ত্রিপক্ষীয় এই আলোচনার কেন্দ্রীয় বিষয় এখন এই অঞ্চলগত বিরোধ।

আজ শনিবার (২৪ জানুয়ারি) এই আলোচনা শেষ হওয়ার কথা রয়েছে। 

টেলিগ্রাম অ্যাপে বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাশিয়াকে এই যুদ্ধ শেষ করার জন্য প্রস্তুত হতে হবে, যা তারাই শুরু করেছিল।’

‘দেখা যাক আগামীকাল আলোচনা কেমন হয় আর ফলাফল কী দাঁড়ায়।’

জেলেনস্কি জানান, ইউক্রেনের আলোচকদের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে, তবে শুক্রবারের আলোচনা নিয়ে কোনো উপসংহারে আসার সময় এখনও হয়নি।

সূত্র : রয়টার্স।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আবু ধাবি   রাশিয়া   ইউক্রেন   বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close