শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় ভয়ংকর ভূমিধসে নিহত সাত, নিখোঁজ ৮২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৫৭ এএম আপডেট: ২৪.০১.২০২৬ ১২:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের পশ্চিম বানদুংয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন ৮২ জন।

শনিবার (২৪ জানুয়ারি) দেশটির বিপর্যয় প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। যেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে সেখানে কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল।

সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেছেন, 

‘নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি। আজ আমরা উদ্ধার অভিযান জোরদার করব।’

শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে জাভা প্রদেশে ব্যাপক ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর।

২০১৫ সালে ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রায় এক হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। ওই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরেকবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ল তারা।

সূত্র : রয়টার্স

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইন্দোনেশিয়া   ভয়ংকর ভূমিধস   নিহত   নিখোঁজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close