শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
ববিতে নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ
ববি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে রসায়ন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং লাঠিসোটা নিয়ে মারামারির ঘটনা ঘটে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে রসায়ন বিভাগের একদল শিক্ষার্থী বিজয়-২৪ হলের সামনে বাংলা বিভাগের শিক্ষার্থী মো. সিফাতের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলার সময় সিফাতকে লক্ষ্য করে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুপুর ৩টার দিকে ঘটনার মীমাংসার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উভয় পক্ষ বসলে একপর্যায়ে সেখানে আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গত রাতে রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাতের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, “এখানে দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে তবে অন্য বিভাগেরও কিছু শিক্ষার্থীকে লাঠিসোটা নিয়ে মারামারি করতে দেখা গেছে। মূলত তারা এখানে জড়ো হয়েছিলো মিমাংসার জন্য কিন্তু একপর্যায়ে উভয় পক্ষই উত্তেজিত হয়ে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, “আমরা উভয় পক্ষকেই অভিযোগ জমা দেওয়ার জন্য বলেছি। ঘটনা কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হবে এবং কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় ঘটনাস্থলের পাশে থাকা এক দরিদ্র নারী পিঠা বিক্রেতার দোকান ভেঙে উভয় পক্ষ মারামারির জন্য লাঠিসোটা তৈরি করে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই দোকানি তার দোকানের ক্ষতিপূরণ দাবি করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম জানান, ক্ষতিগ্রস্ত দোকানিকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ববি   সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close