শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
আন্তর্জাতিক
পাকিস্তানে হোটেলে আগুন, ৩ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের লাহোরের গুলবার্গ এলাকায় একটি বেসরকারি হোটেলের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবারের (২৪ জানুয়ারি) এ ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও সাতজন। 

এক প্রতিবেদনে সামা টিভি বলছে ,‘১৯ তলা ভবনটিতে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন বেজমেন্টে থাকা একটি বয়লার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয় এবং এখনো নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে কর্তৃপক্ষ।’

মৃতদের পরিচয় জানা গেছে। তারা হলেন—ইমরান, শেহরিয়ার এবং রিয়াজ। 

রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পরিস্থিতি সামাল দিতে ২০টিরও বেশি যানবহন মোতায়েন করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো দুজন নিখোঁজ রয়েছেন। কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে বেজমেন্টে তল্লাশি অব্যাহত রয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   হোটেল   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close