শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
প্রিয় ক্যাম্পাস
ববিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ
ববি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় খুব পুরোনো না হলেও সমাজে এর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নবীনদের গর্ব করা উচিত।”

তিনি জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “শিক্ষার্থীরাই সমাজ পরিবর্তনের সবচেয়ে সুন্দর উদাহরণ সৃষ্টি করেছে।” তিনি শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার উদাহরণ টেনে শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীদের মন ও মানসিকতার বিকাশ ঘটবে এবং প্রত্যাশাগুলো বাস্তব রূপ পাবে। তবে তাদের মনে রাখতে হবে, পুরো দেশ ও জাতি তাদের দিকে তাকিয়ে আছে। ন্যায় ও অন্যায়ের পার্থক্য করতে সক্ষম সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”

এ সময় তিনি এই বয়সকে ‘ছিটকে পড়ার বয়স’ উল্লেখ করে শিক্ষার্থীদের সতর্ক থাকার পাশাপাশি ইতিবাচক ও গঠনমূলক কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন ও নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল। আরও বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেরাজ হোসেন চিশতি, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী উম্মে হাফসা, ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী সাবেকুন্নাহার নিপা এবং প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. শাহাদাৎ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ববি   ওরিয়েন্টেশন   নবীনবরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close