সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
গবিতে আন্তঃবিভাগীয় ক্রিকেট ও হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন
গবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ক্রিকেট ও হ্যান্ডবল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ।

কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, “গণ বিশ্ববিদ্যালয় পূর্ব থেকেই ক্রীড়া খাতে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণে সুষ্ঠু ক্রীড়া চর্চার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারবে এবং ক্রীড়াঙ্গনেও অবদান রাখবে। শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মান ও সুনাম অক্ষুণ্ণ রাখবে।”

রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের প্রগতিশীল করে তোলে। খেলাধুলায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্ব জাতীয় পর্যায়ে। আশা করি এবারও শিক্ষার্থীরা সুন্দর এবং সুশৃঙ্খল প্রতিযোগিতা উপহার দিবে এবং ভবিষ্যতে খেলাধুলায় বিশ্ববিদ্যালয়ের সাফল্য অব্যাহত থাকবে।”

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “খেলাধুলায় গণ বিশ্ববিদ্যালয়ের ব্যাপক সুনাম রয়েছে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে শিরোপা অর্জনের কৃতিত্বও রয়েছে। খেলাধুলার সাফল্যকে অব্যাহত রাখতে প্রতিবছরের ন্যায় এবারও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় স্বাভাবিকভাবেই উত্তেজনা থাকে তবে তা যেন অপ্রীতকর ঘটনার সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা প্রত্যাশা করি, সুন্দর এবং সুশৃঙ্খল প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়াঙ্গনে উন্নতি এবং সুনাম ধরে রাখবে।”

এদিকে, উদ্বোধনী দিনে ক্রিকেট (ছাত্র) প্রতিযোগিতায় বাংলা বিভাগ ও মাইক্রোবায়োলজি বিভাগ অংশগ্রহণ করে। ৯৯ রানের টার্গেটে ২ উইকেটে বিজয়ী হয় মাইক্রোবায়োলজি বিভাগ।

উল্লেখ্য, এ বছরের আয়োজনের ২টি ইভেন্টে (ক্রিকেট ও হ্যান্ডবল) শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ছাত্রদের ক্রিকেটে ১৭টি এবং ছাত্রীদের হ্যান্ডবলে ১৪টি বিভাগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গবি   আন্তঃবিভাগীয় ক্রিকেট   হ্যান্ডবল   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close