শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
আল জাজিরার ওপর নিষেধাজ্ঞা বাড়ালো ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ২:৪২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ওপর ইসরায়েল আবারও নিষেধাজ্ঞা বাড়িয়েছে। দেশটি আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের কার্যক্রম ও তেল আবিবের অফিস বন্ধ রাখার ওপর আরও ৯০ দিন নিষেধাজ্ঞা দিয়েছে।

ইসরায়েলি যোগাযোগমন্ত্রী শ্লোমো কারাহি সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি জানান, ইসরায়েলের অভ্যন্তরেও আল জাজিরার ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র মন্ত্রিসভা দেশের নিরাপত্তায় হুমকি হিসেবে বিবেচিত বিদেশি সম্প্রচারকদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দেয়। সেই সময় একটি আইনও পাস হয়, যা সরকারকে এই ধরনের সিদ্ধান্ত নিতে সক্ষম করে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা-তে অবস্থিত আল জাজিরার অফিসেও হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আল জাজিরা   নিষেধাজ্ঞা   ইসরাইল  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close