সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবির উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ড. কাইয়ুম আরা বেগম ও পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের প্রধান অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দিন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টায় তারা হাবিপ্রবি উপাচার্য  প্রফেসর ড. মো. এনামউল্যা এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড.এম. জাহাঙ্গীর কবির, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর এবং  দিনাজপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীবৃন্দ।


পরিদর্শনের সময় উপাচার্য  উচ্চ শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক গবেষণা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিশেষ করে এগ্রিকালচার, ফিসারিজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের গবেষণা মাঠ, পুকুর ও খামারের জন্য স্থান সংকটের বিষয়টি তুলে ধরে ভূমি অধিগ্রহণের জন্য পরিকল্পনা কমিশনের সদস্য সচিব দৃষ্টি আকর্ষণ করেন। 


উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর ২০২৫-২০২৬ অর্থ বছরের ৭ম সভায় ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, আবাসন সুবিধা সম্প্রসারণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার সক্ষমতা ও ল্যাব. ভিত্তিক সুবিধা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা—গবেষণার পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

প্রকল্পের মধ্যে রয়েছে ১২তলা ছাত্র হল, ১২তলা ছাত্রী হল, ১২তলা শিক্ষক কর্মকর্তা আবাসিক ভবন, ১২তলা একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ  (৪র্থ ও ৫ম তলা), ২তলা বিশিষ্ট নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ জিমনেসিয়াম, মেডিকেল সেন্টারের উর্দ্ধমুখী সম্প্রসারণ  (১ম ও ২য় তলা), তথ্য প্রযুক্তি সরঞ্জামাদি, অফিস যন্ত্রপাতি, আসবাবপত্র, ল্যাবরেটরি যন্ত্রপাতি, মসজিদের পার্শ্বীয় সম্প্রসারণ, বাউন্ডারী ওয়াল, অভ্যন্তরীণ আরসিসি রাস্তা, সারফেস ড্রেনেজ সিস্টেম, গভীর নলকূপ, অভ্যন্তরীণ পানি সরবরাহ লাইন, ৫০০ কেভিএ সাব স্টেশন এবং ভূমি উন্নয়ন ও বৃক্ষরোপণ।

কেকে/এমএম


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close