রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
ভারতে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:৫৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান অজিত পাওয়ারকে বহনকারী একটি বিমান জরুরি অবতরণের চেষ্টার সময় মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনিসহ মোট পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। 

বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্যরা হলেন- পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী। বিমানটিতে ওই ছয়জনই ছিলেন বলে জানা গেছে। আজ অজিত পাওয়ারের বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেয়ার কথা ছিল।

ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যায়, দুর্ঘটনাকবলিত বিমানের ধ্বংসাবশেষে আগুন ও ধোঁয়া উঠছে। বিমানের অংশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেয়া হচ্ছে।

জরুরি অবতরণের কারণ কী ছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বুধবার সকাল প্রায় ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর প্রায় এক ঘণ্টা আগে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল।

৬৬ বছর বয়সী মহারাষ্ট্রের এই উপ-মুখ্যমন্ত্রী ছিলেন প্রবীণ রাজনীতিবিদ এবং এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুলে শিগগিরই পুনের উদ্দেশে রওনা হবেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভারত   বিমান বিধ্বস্ত   মহারাষ্ট্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close