রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
৯ম পে-স্কেল ও জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে ববিতে বিক্ষোভ
ডালিয়া হালদার , ববি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নবম পে-স্কেল জারি না করা এবং জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মকর্তা ও কর্মচারীরা। 

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নং গেটের সামনে ও প্রশাসনিক ভবনের নিচতলায় সাধারণ কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃফূর্তভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

এ সময় উপস্থিত আন্দোলনকারীরা জ্বালানি উপদেষ্টার বক্তব্যকে ‘উসকানিমূলক’ ও ‘অবিবেচনাপ্রসূত’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সংগতি রেখে দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানানো হয়।

বিক্ষোভ চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকুরিজীবীরা হিমশিম খাচ্ছেন, অথচ নতুন পে-স্কেল নিয়ে গড়িমসি করা হচ্ছে। এরই মধ্যে দায়িত্বশীল পর্যায় থেকে সংবেদনশীল মন্তব্য সাধারণ কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং অসংলগ্ন বক্তব্যের সুষ্ঠু সুরাহা না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐ্ক্য পরিষদের সাথে সমন্বয় করে তারা কর্মসূচি পালন করবেন। বিক্ষোভ শেষে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর সামনে থাকা প্রধান রাস্তা সহ গ্রাউন্ড ফ্লোরের জায়গাগুলো প্রদক্ষিণ করেন। 

বিক্ষোভ কর্মসুচীতে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আরিফুর রহমান সুমন, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় বাআবিকফ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শাহাজাদা খান, কর্মকর্তা শহিদুল ইসলাম, সেলিম, সোহেল, শফিক, ইলিয়াস, ফরিদসহ আরও অনেক। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও বাআবিকফ এর কেন্দ্রীয় উপদেষ্টার অন্যতম সদস্য শাহজাদা খান বলেন, ‘নবম পে-স্কেল এর আলোচনা শুরু করার সাথে সাথে বাজার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, কর্মচারীরা পথে বসার মতো অবস্থা হয়ে গেছে, সরকারি প্রতিষ্ঠান গুলোর সংশ্লিষ্ট ব্যাংক গুলোতে যোগাযোগ করলে দেখা যাবে কর্মচারীরা ঋণে জড়জড়িতো। তাই অবিলম্বে পে-স্কেল ঘোষণা করুন প্রজ্ঞাপন জারি করুন, এবং জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করুন। যদি প্রজ্ঞাপন জারি না করেন এবং জ্বালানী উপদেষ্টা তার বক্তব্য প্রত্যাহার না করেন আমরা দাবি পিছ পা হটব না। আজকে এই নবম পে-স্কেলের দাবি শুধু সরকারি চাকরি জীবীদের নয় বরং এই দাবি বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবিতে রুপান্তর হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close