শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
শেষ হলো হাবিপ্রবির ভর্তি পরীক্ষা
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) শেষ দিনে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা মিনিট পর্যন্ত চারটি শিফটে ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ) এবং ‘ডি’ ইউনিটের (সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।

পরিদর্শন শেষে উপাচার্য পরীক্ষা কেন্দ্রের বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং হাবিপ্রবি পরিবারের আন্তরিকতার প্রশংসা করেন।

উল্লেখ্য, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে মোট ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৬ হাজার ২৮৮ জন। চলতি বছর হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৯৪ হাজার ২৭৫ জন শিক্ষার্থী।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   ভর্তি পরীক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close