শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে প্রক্সিকাণ্ডে আটক ২
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৪৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৮ জানুয়ারি) ডি ইউনিটের অন্তর্ভুক্ত সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদ ও বিভাগ পরিবর্তনের ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—জয়পুরহাটের কালাই উপজেলার বাসিন্দা কাওছার আলী বিদ্যুৎ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা রাজু আহমেদ।

জানা যায়, কাওছার আলী বিদ্যুৎ জয়পুরহাটের হারাইল হাউজ স্টেট এলাকার বাসিন্দা আবুল হাসনাতের পুত্র হুজাইফা সাবিতের হয়ে প্রক্সি দিতে আসেন। প্রক্সি দেওয়ার বিনিময়ে হুজাইফা সাবিতের মামা আবুজার গিফারীর সঙ্গে বিদ্যুতের একটি মোটরসাইকেল কিনে দেওয়ার চুক্তি হয়। অপরদিকে রাজু আহমেদ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাসিন্দা এস. এম. এনামুর রহমানের পুত্র আকীব রাহা তিতুমীরের হয়ে টাকার বিনিময়ে প্রক্সি দিতে আসেন।

এ বিষয়ে দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. নুর নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাবিপ্রবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দুইজন প্রক্সি দিতে আসে। এর মধ্যে কাওছার আলী বিদ্যুৎ মোটরসাইকেলের চুক্তির বিনিময়ে প্রক্সি দিতে এসেছিলেন এবং রাজু আহমেদ অর্থের বিনিময়ে প্রক্সি দেন। বর্তমানে তাদের থানায় আটক রাখা হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহার কাছে জানতে চাইলে তিনি বলেন, ডি ইউনিটের পরীক্ষা চলাকালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   প্রক্সিকাণ্ড   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close