শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
আন্তর্জাতিক
ইরানে বড় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:২০ এএম আপডেট: ২৯.০১.২০২৬ ১১:২৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে তাদের পরমাণু কার্যক্রম ও মিসাইল উৎপাদন নিয়ে আলোচনা করেছিল মার্কিনিরা। কিন্তু প্রাথমিক আলোচনা ব্যর্থ হওয়ায় এখন দেশটিতে হামলার চিন্তাভাবনা করছেন ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে সব তথ্য জানা গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি ইরানকে চুক্তি করার আহ্বান জানান। 

ট্রাম্প হুমকির সুরে বলেন, 

‘ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না।’

ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের বিশাল নৌবহর যাচ্ছে এবং সময় শেষ হয়ে যাচ্ছে। এর আগেই চুক্তি করতে হবে। নয়ত গেল বছরের জুনে পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছিল, এবার এরচেয়ে বড় হামলা চালানো হবে।

গেল মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ওই সময় থেকেই বিক্ষোভকারীদের সহায়তার অজুহাতে ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন।

সূত্র: সিএনএন

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইরানে বড় হামলা   যুক্তরাষ্ট্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close