রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
জব্দ করা ট্যাংকার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি জানুয়ারি মাসে জব্দ করা একটি তেলবাহী ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুইজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।

গেল নভেম্বর মাস থেকে অভিযান চালিয়ে এ পর্যন্ত ভেনেজুয়েলার মোট সাতটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কোস্ট গার্ড। সর্বশেষ জানুয়ারির প্রথম সপ্তাহে এম/টি সোফিয়া নামের একটি সুপারট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কোস্টগার্ড। সুপারট্যাংকার এই জাহাজটির প্রকৃত মালিক পানামা, তবে সেটি লিজ নিয়েছিল ভেনেজুয়েলা। সেটিই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তবে, কী কারণে সেটি ফেরত দেওয়া হচ্ছে, বাকি ট্যাংকার জাহাজগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্র কী পরিকল্পনা নিয়েছে— সে ব্যাপারে সেই মার্কিন কর্মকর্তাদের প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের মুখপাত্রদের সাথে যোগাযোগ করেও এ ইস্যুতে কিছু জানা যায়নি।

ভেনেজুয়েলার সরকারি ইস্যুগুলোতে একমাত্র মিডিয়া দপ্তর হিসেবে দায়িত্বপ্রাপ্ত দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারাও এ প্রসঙ্গে নীরব ছিলেন।

গেল ৩ জানুয়ারি শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে সেনারা। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

মাদুরো ও সিলিয়াকে অপহরণ করে নিয়ে আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন— এখন থেকে ভেনেজুয়েলার তেল সম্পদের সার্বিক ও সর্বময় নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে।

মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের তিন দিন পর ৭ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমা থেকে এম/টি সোফিয়া-কে জব্দ করে যুক্তরাষ্ট্রেওর কোস্ট গার্ড-নৌবাহিনী। সুপারট্যাংকার জাহাজটি জব্দ করার সময় সেটি অপরিশোধিত তেলে পরিপূর্ণ ছিল।

জাহাজটির পাশাপাশি সেই তেলও ফেরত দেওয়া হবে কি না— সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও।

সূত্র : রয়টার্স

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জব্দ করা ট্যাংকার   ভেনেজুয়েলা   যুক্তরাষ্ট্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close