শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
ডিআইইউতে অপতথ্য বিষয়ক নীতি সংলাপ সোমবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভুল তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুশাসন ও গণতন্ত্রে এর প্রভাব নিয়ে অপতথ্য বিষয়ক “নীতি সম্মেলন: শাসন ব্যবস্থা ও গণতন্ত্রের সামনে চ্যালেঞ্জ” শীর্ষক নীতি সংলাপ আয়োজন করতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।

আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (এসটিসি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নীতি সংলাপ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ঢাকা পোস্টের সম্পাদক মো. কামরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।

এছাড়া বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা নীতি সংলাপে অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ জানান, বর্তমান সময়ে ভুল তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার যেভাবে রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রকে প্রভাবিত করছে— সে বিষয়ে প্রধান অতিথির অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নীতি সংলাপকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশা করছেন।

তিনি আরও জানান, এ সংলাপে গণমাধ্যমের দায়িত্ব, তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং সুশাসন নিশ্চিত করতে নীতিনির্ধারক ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ডিআইইউ   নীতি সংলাপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close