রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
অর্থনীতি
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৩৪ পিএম আপডেট: ২৯.০১.২০২৬ ৫:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় তৃতীয় দফায় আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআরের কর্মকর্তা মো. একরামুল হক সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে দ্বিতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে ৩১ জানুয়ারি। আয়কর আইন অনুযায়ী গত বছরের ৩০ নভেম্বর ছিল রিটার্ন দাখিলের শেষ সময়। পরে তা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয়।

এনবিআর সূত্র জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ৩১ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। কর ব্যবস্থাকে আরও সহজ ও ডিজিটাল করতে গত আগস্ট মাসে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে এনবিআর।

এনবিআর আশা করছে, সময় বাড়ানোর ফলে আরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন এবং কর সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আয়কর রিটার্ন   এনবিআর  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close