শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
সাইবার মামলায় ববি কর্মকর্তার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
ববি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একটি সাইবার মামলায় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সাইবার ট্রাইব্যুনাল মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সাইবার আইনে দায়ের করা মামলার শুনানি শেষে বিচারক সেলিনা বেগমের জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে সেলিনা বেগম আলোচনায় এসেছিলেন। তার বিরুদ্ধে একাধিক বিয়ে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক, ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতনের অভিযোগ বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে উঠে এলেও এসব অভিযোগ আদালতে বিচারাধীন বা প্রমাণিত হওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির এক সাবেক কালচারাল কর্মকর্তাকে অফিসকক্ষে নির্যাতনের অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওকে কেন্দ্র করেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে বলে জানা গেছে।

এ বিষয়ে সেলিনা বেগম বা তার আইনজীবীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সানজিয়া সুলতানা জানান, উনার জেলে প্রেরণের বিষয়ের কোন তথ্য তার নিকট নেই এবং ঘটনা ঘটে থাকলে কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নিবে। আর অফিসে আসার বিষয়ে সেলিনা বেগম নিজ দপ্তরের পরিচালকের সাথে কথা বলার অনুরোধ জানান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সাইবার মামলা   ববি   কারাগার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close