রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
আন্তর্জাতিক
বাংলাদেশ ভ্রমণ নিয়ে যুক্তরাজ্যের সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে নির্বাচনকালে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ সতর্কতা জারি করে।

যুক্তরাজ্য তার নাগরিকদের জানিয়েছে, ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা করা উচিত এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত। বাংলাদেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্য সব জায়গায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এফসিডিও।

এফসিডিও পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়ও অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যতীত অন্য সব ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, ‘এসব অঞ্চলের প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের নিয়মিত খবর পাওয়া যায়।’

নির্বাচন প্রসঙ্গে নোটিশে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে গত ২২ জানুয়ারি। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদীদের হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। নির্বিচার হামলার ঘটনাও ঘটতে পারে।

এফসিডিও নাগরিকদের পরামর্শ দিয়েছে, নিজেদের চারপাশ সম্পর্কে সচেতন থাকতে, পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতিসহ বড় জমায়েত ও অন্যান্য সংবেদনশীল স্থান থেকে দূরে থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে। একইসঙ্গে সাবধানতার সঙ্গে ভ্রমণ পরিকল্পনা করা এবং যেকোনও ধরনের বিঘ্ন ঘটলে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।

সতর্কতা নোটিশে আরও বলা হয়েছে, এফসিডিও পরামর্শের বিরুদ্ধে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ভ্রমণ   যুক্তরাজ্য   সতর্কতা জারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close