শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
প্রিয় ক্যাম্পাস
গবিতে ডে-নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইন বিভাগ
গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১:৩৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রয়াত শিক্ষার্থী নাফিউল করিম ও তীর্থজিৎ রায় স্মরণে ‘ডে নাইট  ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ -এর ফাইনালে ইংরেজী বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সংলগ্ন ব্যাডমিন্টন কোর্টে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইংরেজি বিভাগকে ২-০ সেটে হারিয়ে জয় নিশ্চিত করে আইন বিভাগ। ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান আইন বিভাগের শিক্ষার্থী বাদশা মিয়া শাওন।

অনুভূতি জানিয়ে বাদশা মিয়া শাওন বলেন, “টুর্নামেন্টের শুরু থেকেই উদ্দেশ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছি এবং সেটা কাজ করেছে। নিজ বিভাগের জন্য কিছু করতে পারা অবশ্যই গর্বের। শিক্ষকদের সহযোগিতা এবং সকলের সাপোর্টে বিষয়টা ঘটেছে।”

খেলা শেষে কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ শীতল বলেন, “ক্রীড়া চর্চার মাধ্যমে প্রতিভা বিকাশের সুন্দর মাধ্যম। ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণকারী প্রতিভাবান খেলোয়াড়রা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অন্যন্য খেলাধুলার পাশাপাশি ব্যাডমিন্টন খেলেও সুনাম আনতে পারবে। ক্রীড়াঙ্গনে অবদান রাখতে পারবে।”

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত নাফিউল করিম ও তীর্থজিৎ রায় স্মরণে ডে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয় গত ২২ জানুয়ারি।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ডে-নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট   গণ বিশ্ববিদ্যালয়   আইন বিভাগ চ্যাম্পিয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close