শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
অর্থনীতি
স্বর্ণের দাম ভরিতে কমেছে সাড়ে ১৪ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ১:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) টানা পাঁচ বার দাম বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে সোনার মূল্য কমানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে, ভালো মানের সোনার দাম কমে দুই লাখ ৭১ হাজার টাকায় নেমে এসেছে।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দাম বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল; যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

নতুন এই দাম আজ পৌনে ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে।

এদিকে, 

আন্তর্জাতিক বাজারে আজ সোনার দরপতন হয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম পাঁচ হাজার ২০০ ডলারে নেমে এসেছে; যা গতকাল বৃহস্পতিবার পাঁচ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

দেশের বাজারে নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম দুই লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

সোনার দামের সাথে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম সাত হাজার ৭৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা সাত হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম চার হাজার ৭৮২ টাকা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সোনার দাম   ভরি   কমেছে  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close