শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
অর্থনীতি
রমজান মাসের আগেই বাড়ল ব্রয়লার মুরগির দাম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে এখনই মাছ, মাংস ও ডিমের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। মাংস ও ডিমের চেয়ে বেশি বেড়েছে ব্রয়লার মুরগির মূল্য। বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, গেল সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির প্রতি কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা। বিপরীতে ফার্মের মুরগির ডিমের ডজন মিলছে ১০০-১১০ টাকায়।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকার মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি ও রায়ের বাজারে এমন চিত্র দেখা গেছে।

বাজারে দেখা যায়, বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮৫-১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৬৫-১৭০ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা। একইভাবে দর বেড়েছে সোনালি জাতের মুরগিরও। এই জাতের মুরগি কিনতে ক্রেতাকে কেজিতে গুনতে হচ্ছে ২৭০-৩০০ টাকা, যা গেল সপ্তাহে ছিল ২৬০-২৮০ টাকা। মুরগির দাম বাড়লেও স্বাভাবিক রয়েছে ডিমের বাজার। ফার্মের বাদামি রঙের প্রতি ডজন ডিম কমবেশি ১১০ টাকা এবং সাদা রঙের ডিমের ডজন ১০০ টাকায় কেনা যাচ্ছে। এ ছাড়া গরুর মাংসের কেজি পাওয়া যাচ্ছে ৮০০ টাকায়; যা গত সপ্তাহে ছিল ৭৮০ টাকা।

মাছের বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পাঙাশ ২০০-২২০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, রুই ৩০০-৩৫০ টাকা, মৃগেল ২৮০-৩০০ টাকা, দেশি টেংরা ৪৬০ টাকা, বাইন ৬০০ টাকা, শিং ৩২০-৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, শোল ৭০০ টাকা এবং টাকি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে, চিংড়ির দাম তুলনামূলক বেশি। আকার ও জাতভেদে প্রতি কেজিতে খরচ করতে হচ্ছে ৫৫০-৯০০ টাকা।

বাজারগুলোতে দেখা গেছে, 

আজ গরু ও মুরগির তুলনায় মাছের বাজারে ক্রেতাদের ভিড় বেশি। তবে, হঠাৎ ব্রয়লার মুরগির দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের ওপর বাড়তি চাপ পড়েছে। দাম বাড়ার কারণে ক্রেতা কিছুটা কম বলেও জানান বিক্রেতারা।

রায়ের বাজার এলাকার মুরগি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘বাজারে ব্রয়লার মুরগির সংকট রয়েছে। যে কারণে দাম বেড়েছে। দাম বেশি হওয়ার কারণে অনেক ক্রেতাই না কিনে ফিরে যাচ্ছেন।’

ব্রয়লার মুরগি কিনতে আসা শহীদুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা ছিল ১৬০-১৬৫ টাকার মধ্যে মুরগি পাব। বাজারে এসে দেখি ১৯০ টাকা কেজি। এখন মুরগি না কিনে মাছ কিনে নিয়ে যাব।’

এদিকে, ডিম বিক্রেতা আরিফ জাহান বলেন, ‘বাজারে শীতকালীন সবজি থাকায় ডিমের দাম কিছুটা কম।’

তিনি প্রতি ডজন বাদামি রঙের ডিম ১১০ টাকা ও সাদা ডিম ১০০ টাকায় বিক্রি করছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রমজান মাস   ব্রয়লার মুরগির দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close