শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
‘প্রচণ্ড শীতে’ ইউক্রেনে এক সপ্তাহ হামলা বন্ধ রাখবেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

প্রচণ্ড শীতের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সপ্তাহ ইউক্রেন ও দেশটির অন্যান্য শহরে হামলা না চালাতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়ার্শিট ডিসিতে হোয়াইট হাউসে ক্যাবিনেট মিটিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

যদিও ইউক্রেনে এক সপ্তাহ হামলা চালানো হবে না এ সংক্রান্ত কোনো চুক্তি করেনি রাশিয়া। তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। একইসাথে আশা প্রকাশ করেছেন, রাশিয়া তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।
 
তবে, কীভাবে বা কখন এই অনুরোধ জানানো হয়েছে এবং হামলা বন্ধের সময়সীমা কখন শুরু হবে, তা পরিষ্কার করেননি ট্রাম্প। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন।
 
বৃহস্পতিবার রাত থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের তাপমাত্রা -২৪ ডিগ্রি সেলসিয়াস (-১১ ডিগ্রি ফারেনহাইট) এ থাকার কথা। সাম্প্রতিক তীব্র শীতের মধ্যে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া।
 
ওয়াশিংটন ডিসিতে টেলিভিশনে সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে এক সপ্তাহের জন্য কিয়েভ ও আশপাশের শহরেগুলোতে হামলা না চালানোর  অনুরোধ করেছি, তিনি এতে সম্মত হয়েছেন।’
 
‘এটি ছিল খুবই চমৎকার। অনেকে বলেছিল—পুতিনকে কল করে লাভ নেই, তিনি রাজি হবেন না। কিন্তু তিনি আমার অনুরোধ রেখেছেন।’
 
বৃহস্পতিবার এক সংবাদ সম্মলনে ট্রাম্প বলেন, তীব্র শীতের মধ্যে মানবিক বিবেচনায় তিনি ব্যক্তিগতভাবে পুতিনকে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধ রাখতে অনুরোধ করেছেন। 

পুতিন এতে রাজি হয়েছেন বলেও জানান তিনি।
 
এদিকে, বৃহস্পতিবারও ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিজঝিয়ায় রাশিয়ার ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ড্রোন হামলায় একটি আবাসিক ভবনে বড় ধরনের আগুন ধরে যায়।
 
গোয়েন্দা তথ্যানুযায়ী, 

রাশিয়া আরেকটি বড় আকারের আকাশপথে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ভলোদিমির জেলেনস্কি। 

রাশিয়ার যেকোনো হামলা শান্তি আলোচনাকে প্রশ্নবিদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রচণ্ড শীত   ইউক্রেনে হামলা   পুতিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close