শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
গবিতে আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
গবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ৭:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, যা ডা. জাফরুল্লাহ চৌধুরীর আদর্শ ও নেতৃত্বচিন্তার স্মরণে আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) আয়োজন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হয়। এতে মোট ২০টি দল অংশগ্রহণ করেছে।

জিবিডিএসের উপদেষ্টা ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. এখলাস উদ্দিন বলেন, “বিতর্কচর্চা শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখে। জিবিডিএস নিয়মিত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করছে।”

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরীর দর্শন ছিল—সব শ্রেণির মানুষের জন্য শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা। সেই চিন্তা থেকেই গণ বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ছাত্র সংসদ চালু করা হয়। বিতর্কচর্চাও শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখে।”

জিবিডিএসের সভাপতি আরিফুল ইসলাম বুলবুল বলেন, “৩২ একরের ক্যাম্পাসে গড়ে ওঠা জিবিডিএস একটি ব্যতিক্রমী সংগঠন। এই সংগঠন শিক্ষার্থীদের যুক্তিবোধ ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি কার্যকর ক্ষেত্র হিসেবে কাজ করছে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কলেজ পর্যায়ের বিতার্কিকরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আজ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হচ্ছে। চূড়ান্ত পর্ব আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গবি   বিতর্ক প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close