শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
ইসরাইলের দূতকে অবাঞ্ছিত ঘোষণা দক্ষিণ আফ্রিকার, দেশ ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কূটনৈতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরাইলের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেডম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ইসরাইলের শীর্ষ কূটনীতিকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরাইলের দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স অ্যারিয়েল সিডম্যানকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসাথে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে মন্তব্যে জানতে প্রিটোরিয়ায় ইসরাইলের দূতাবাসের এক মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, প্রিটোরিয়ায় ইসরাইলের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সিডম্যান ‘কূটনৈতিক নিয়ম এবং অনুশীলনের অগ্রহণযোগ্য লঙ্ঘন’ করেছেন, যা সাউথ আফ্রিকার সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করার সমমানের।
 
বিবৃতিতে আরও বলা হয়, এই লঙ্ঘনের মধ্যে রয়েছে রামাফোসার ওপর অপমানজনক আক্রমণ চালানোর জন্য বারবার ইসরাইলের  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা’ এবং সেইসাথে ঊর্ধ্বতন ইসরাইলের কর্মকর্তাদের সফর সম্পর্কে সাউথ আফ্রিকার কর্তৃপক্ষকে অবহিত করায় ‘ইচ্ছাকৃত ব্যর্থতা’।
 
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানো দখলদার ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার পর থেকেই ইসরাইলের সাথে তাদের সম্পর্ক খারাপ ছিল। এখন ইসরাইলের দূতকে অবাঞ্ছিত ঘোষণা করল দেশটি।

সূত্র :  রয়টার্স।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইসরাইলের দূত   অবাঞ্ছিত ঘোষণা   দক্ষিণ আফ্রিকা   দেশ ছাড়ার নির্দেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close