শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে ভারতকে তেল কেনার প্রস্তাব ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম

রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার জেরে ভারতের ওপর আরোপিত চড়া শুল্ক কমাতে নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল আমদানির আহ্বান জানিয়েছেন। 

এ প্রস্তাবে রাজি হলে ভারতীয় পণ্যের ওপর থেকে যুক্তরাষ্ট্রেওর শুল্ক কমতে পারে এবং দীর্ঘ প্রতীক্ষিত ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তিও চূড়ান্ত হতে পারে।

২০২৫ সালে ভেনেজুয়েলা ও রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে দুই দফায় ২৫ শতাংশ করে মোট ৫০ শতাংশ শুল্ক ভারতের ওপর আরোপ করে আমেরিকা। এ চড়া শুল্কের প্রভাবে দুই দেশের বাণিজ্যিক লেনদেন দীর্ঘ দিন ধরে তলানিতে ঠেকেছে। মূলত রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরতা কমিয়ে মস্কোর রাজস্ব আয়ে ধাক্কা দেওয়াই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য, যাতে ইউক্রেন যুদ্ধে পুতিন অর্থায়ন করতে না পারেন।

যে ভেনেজুয়েলার তেল কেনার কারণে এক সময় শুল্ক আরোপ করা হয়েছিল, এখন সেই দেশ থেকেই তেল কেনার প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর নেপথ্যে রয়েছে ভূ-রাজনৈতিক পটপরিবর্তন। গেল ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহণ করার পর দেশটির বিশাল তৈলভান্ডার এখন আমেরিকার পরোক্ষ নিয়ন্ত্রণে। ফলে, যুক্তরাষ্ট্র এখন চাইছে ভারত রাশিয়ার বদলে তাদের নিয়ন্ত্রিত ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহ করুক।

যুক্তরাষ্ট্রেওর সাথে বাণিজ্যিক সমঝোতার পথ প্রশস্ত করতে ভারত ইতোমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি কমাতে শুরু করেছে। জানুয়ারি মাসে প্রতিদিন ১২ লক্ষ ব্যারেল রুশ তেল কিনলেও ফেব্রুয়ারি মাসে তা ১০ লক্ষ্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এমনকি আগামীতে এ আমদানির পরিমাণ প্রতিদিন ৫-৬ লক্ষ ব্যারেলে নামিয়ে আনা হতে পারে বলে দাবি করা হচ্ছে।

যদিও এই কৌশলগত পরিবর্তন বা বাণিজ্যচুক্তি নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। 

সূত্র : রয়টার্স।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাশিয়া   ভেনেজুয়েলা   ভারত   তেল কেনা   প্রস্তাব ট্রাম্পের  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close