রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
আন্তর্জাতিক
পাকিস্তানে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের হামলা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কয়েকটি এলাকায় ‘একযোগে’ হামলা চালিয়েছে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা। এতে অন্তত ১০ পুলিশ সদস্য ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় ৩৭ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি করেছে দেশটির সরকার।

শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।

জানা গেছে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে কোয়েটার একাধিক পুলিশ স্টেশন লক্ষ্য করে হামলা শুরু হয়। জাতিগত বেলুচ সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এসব হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এক বিবৃতিতে বলেন, সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১০ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। পাল্টা অভিযানে ৩৭ জন সশস্ত্র যোদ্ধাও নিহত হয়েছে।

তার দাবি, হামলাগুলো চালিয়েছে ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’, বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীরা।

এদিকে বিএলএ এসব হামলার দায় স্বীকার করেছে।

গোষ্ঠীটি দাবি করেছে, তারা সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ বলেন, বেশিরভাগ হামলাই প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে হামলার সময় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট ও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ব্যাপক নিরাপত্তা অভিযান চলছে।

এই হামলার এক দিন আগেই পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছিল, বেলুচিস্তানে পৃথক দুটি অভিযানে ৪১ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। 

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ। দশকের পর দশক ধরে ইসলামাবাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতার দাবিতে বেলুচিস্তানে সশস্ত্র বিদ্রোহ চলছে। সাম্প্রতিক মাসগুলোতে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও পাকিস্তানি তালেবান (টিটিপি) দেশটিতে হামলা জোরদার করেছে। টিটিপি আফগানিস্তানের তালেবানের সঙ্গে মিত্র হলেও এটি একটি পৃথক সংগঠন।

সূত্র: আল-জাজিরা, এএফপি

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   সন্দেহভাজন   বিচ্ছিন্নতাবাদী   হামলা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close