শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নবাগত শিক্ষার্থী বরণ ও মা সমাবেশ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দক্ষ ও সুনগরিক তৈরি করার আহ্বান জানান।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত স্কুল ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় গোটা স্কুল ক্যাম্পাস ছিল উৎসবমুখর এবং সুসজ্জিত।

অনুষ্ঠানে মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) বলেন, ‘সুশিক্ষা ও উন্নত ভবিষ্যতের ভিত্তি স্থাপনে আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রতিবদ্ধ। আমরা শুধু নির্ধারিত পাঠ্যপুস্তক বা সিলেবাস শেষ করার মধ্যেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখি না, বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশেও সমান গুরুত্ব দেই। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তুলতে চালু করা হয়েছে স্পেশাল ইংলিশ কেয়ার। ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীল মেধা বিকাশে চালু করা করা হয়েছে সাপ্তাহিক বিষয়ভিত্তিক সভাসহ কো-কারিকুলাম অ্যাক্টিভিটি। কেবল গতানুগতিক শিক্ষা নয়; শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে এবং  নৈতিক ও মানবিক মূল্যবোধে বলিয়ান করে তুলতে এ প্রতিষ্ঠান বদ্ধপরিকর।’
 
তিনি আরো বলেন, ‘আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দক্ষ ও সুনগরিক তৈরি করতে হবে। শিক্ষার্থীদের সামনে রয়েছে অফুরন্ত সম্ভাবনা জ্ঞানার্জন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ এবং নিজের প্রতিভাকে বিকশিত করার সুযোগ। সময়কে মূল্য দাও, শৃঙ্খলা বজায় রাখো, শিক্ষকদের সম্মান করো এবং বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলো। বড় স্বপ্ন  দেখো ও সৎ পথে এগিয়ে চলো।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন স্কুলের অতিথিবৃন্দ ও শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে স্কুল শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আফসার মিয়া, মঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, জয়া রবি দাশ, তাসলিমা জান্নাত চৈতি, তাসনিম রহমান তৃষা, হাফিজা আক্তার এবং নুরজহান আক্তার। 

অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের স্বপ্ন। প্রত্যকটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব। শিশুদেরকে উদ্যমী করে গড়ে তুলতে হবে। যাতে তারা আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশে অভিভাবকদের গুরুত্ব দেয়ার অনুরোধ জানান তারা। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, পড়ালেখার মানোন্নয়ন, শৃঙ্খলা ও আলোকিত ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের করণীয় ও ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   শ্রীমঙ্গল  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close