শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
অর্থনীতি
প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ লঞ্চ করল মীর সিরামিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

মীর সিরামিক লিমিটেড বাংলাদেশের সিরামিক শিল্পে নতুন মাত্রা যোগ করেছে তাদের প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’-র যাত্রা শুরুর মাধ্যমে। দীর্ঘদিনের আস্থা ও “বি উইথ দ্য বেস্ট” ভাবনাকে কেন্দ্র করে ক্লিও তাদের স্লোগান ‘দ্য সিরামিক অব মডার্ন লিভিং’ নিয়ে বাজারে এসেছে। আধুনিক ও রুচিশীল জীবনধারার প্রতিফলন হিসেবেই ব্র্যান্ডটি নিজেকে উপস্থাপন করছে। 

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। 

আয়োজনে মীর সিরামিকের ম্যানেজিং ডিরেক্টর মীর নাসির হোসেন, ⁠ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রুসলান নাসির, ⁠ডিরেক্টর মাহরিন নাসির ও নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী ও এফআইইবি সদস্য মো. খালেকুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিরামিকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে মীর সিরামিক কর্তৃপক্ষ জানায়, ক্লিও আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়। নান্দনিক, দীর্ঘস্থায়ী টাইলস- ক্লিও মানুষের আধুনিক জীবনধারায় নতুনত্ব যোগ করবে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে লেজার শো-র মাধ্যমে ‘ক্লিও’ -এর লোগো ও পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন হয়। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা গান করেন।

‘ক্লিও’ ব্র্যান্ডের উদ্বোধনের মাধ্যমে মীর সিরামিক বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী, নান্দনিক ও বৈশ্বিক অনুপ্রেরণায় তৈরি সিরামিক পণ্য প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিত করছে।   

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড   ক্লিও   মীর সিরামিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close