শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
নির্বাচন ও ইসি
শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৪ এএম আপডেট: ০৪.০২.২০২৬ ১২:১৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ আজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই আসনে এখন নতুন করে নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, কোনো বৈধ প্রার্থী মারা গেলে সেই আসনের নির্বাচন বাতিল করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই পরিস্থিতিতে আইন অনুযায়ী নতুন করে তফসিল দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে সচিব এটিও পরিষ্কার করেছেন যে যারা আগের বৈধ প্রার্থী ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের কোনো প্রয়োজন হবে না।

এতে আরো বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা যাওয়ায় শেরপুর-৩ আসনে এখন নির্বাচন কমিশন নতুন তফসিল দেবে।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করে পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণার বিধান রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শেরপুর-৩ আসন   তফসিল   ইসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close