রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বড় ধরনের দরপতনের পর সম্প্রতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল মূল্যবান ধাতুর বাজার। তবে, সেই পুনরুদ্ধার বেশি দিন স্থায়ী হয়নি। বিশ্বব্যাপী প্রযুক্তি-নির্ভর শেয়ারবাজারে ধস এবং শক্তিশালী মার্কিন ডলারের চাপে আবারও বড় ব্যবধানে কমছে স্বর্ণ ও রুপার মূল্য।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ৭৩৫ দশমিক ৯৯ ডলারে নেমে এসেছে। একই দিন এপ্রিলে ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার দুই দশমিক আট শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ৭৫২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

রুপার বাজারেও বড় দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম তিন দশমিক দুই শতাংশ কমে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৭ ডলারে নেমে এসেছে। আগের সেশনেই রুপার দাম ১৯ দশমিক এক শতাংশ পড়ে গিয়েছিল।
 
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এমএসসিআইর বৈশ্বিক ইকুইটি সূচক এক শতাংশের বেশি পড়ে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশাল খরচের চাপ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় এই পতন। একই সময়ে দুর্বল শ্রমবাজারের তথ্য প্রকাশের পর মার্কিন ট্রেজারির চাহিদা বেড়েছে, আর পণ্যের বাজারে রুপার দাম আবারও নিম্নমুখী হয়েছে।
 
মার্কিন ডলারও শক্তিশালী অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার ডলার দুই সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছায়, কারণ শেয়ারবাজারে নতুন করে অস্থিরতা দেখা দেয়। মার্কিন শ্রম বিভাগের জব ওপেনিংস অ্যান্ড লেবার টার্নওভার সার্ভের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের শেষে চাকরির সুযোগ ৩ লাখ ৮৬ হাজার কমে ৬ দশমিক ৫৪২ মিলিয়নে নেমে এসেছে; যা ২০২০ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
 
শ্রমবাজারের এই দুর্বলতা সাধারণত সুদের হার কমানোর পক্ষে যুক্তি দেয়। বিনিয়োগকারীরা আশা করছেন, ২০২৬ সালে অন্তত দুইটি ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানো হবে, যার প্রথমটি জুনে আসতে পারে। কম সুদের হারে স্বর্ণের মতো অ-ফলনশীল সম্পদ সাধারণত বেশি লাভবান হয়।
 
ভূ-রাজনৈতিক পরিস্থিতিও বাজারে প্রভাব ফেলছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি। তিনি উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করবেন, তবে প্রয়োজনে সামরিক বিকল্পও বিবেচনায় রাখবেন।
 
অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বড় ওঠানামা দেখা গেছে। ২৬ জানুয়ারি সর্বকালের সর্বোচ্চ দুই হাজার ৯১৮ দশমিক ৮০ ডলারে পৌঁছানোর পর স্পট প্লাটিনামের দাম তিন দশমিক ছয় শতাংশ কমে প্রতি আউন্স এক হাজার ৯১৬ দশমিক ৪৫ ডলারে নেমেছে। তবে, প্যালাডিয়ামের দাম কিছুটা বেড়ে এক দশমিক তিন শতাংশ বেড়ে এক হাজার ৬৩৮ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র : রয়টার্স

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close