বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩২      ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      
অর্থনীতি
ছয় দিন পর চট্টগ্রাম বন্দরে কর্মচাঞ্চল্য
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ৩:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দরে ছয় দিন অচল থাকার পর কর্মচাঞ্চল্য ফিরেছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে এই বন্দরে। 

শ্রমিক-কর্মচারীরা জানান, বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং, কন্টেইনার ডেলিভারি ও জাহাজে পণ্য ওঠা-নামা সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বন্দরের কার্যক্রম পুরোপুরি সচল হওয়ার তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক।

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গেল ৩১ জানুয়ারি থেকে শ্রমিক ও কর্মচারীরা আন্দোলন ও কর্মবিরতিতে যান। পর্যায়ক্রমে এই কর্মসূচি অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রূপ নেয়। ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।

অচলাবস্থার সময় বন্দরের জেটিতে থাকা দশটি জাহাজে পণ্য আটকে ছিল। একই সঙ্গে বেসরকারি ডিপোগুলোতে জমে থাকে বিপুল সংখ্যক রপ্তানি কন্টেইনার। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১৩ হাজার একক রপ্তানি পণ্যের কন্টেইনার আটকা পড়ে। 

সূত্র জানায়, দুই দিন কর্মবিরতি স্থগিত ঘোষণার পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই মূলত বন্দর অপারেশনাল কার্যক্রম সীমিত আকারে শুরু হয়। আজ শুক্রবার সকাল থেকেই বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং, কন্টেইনার ডেলিভারি, জাহাজে পণ্য ওঠা-নামা সব কার্যক্রম স্বাভাবিক হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম বন্দরে কর্মচাঞ্চল্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close