মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
ইউজিসির হিট প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী
শরিফ সিকদার, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যদের জন্য পেশাদার উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি (ব্যাচ-১ ও ২)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
  
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 
 
উচ্চশিক্ষা ত্বরণ ও রূপান্তর (হিট) প্রকল্পের আওতায় গত চার মাসব্যাপী এই রূপান্তরমূলক প্রশিক্ষণ কর্মসূচি ১৩ অক্টোবর ২০২৫ তারিখে শুরু হয়। কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী অনুষদ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর মাননীয় সদস্য ও ইউটিটিএ-এর রেক্টর অধ্যাপক মোহাম্মদ তানজিমুদ্দিন খান। 
  
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোনো বিলাসিতা নয়, বরং সময়ের প্রয়োজন। ইউজিসির হিট প্রকল্পের আওতায় ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির এই প্রথম ব্যাচ সফলভাবে সম্পন্ন হওয়াটা একটা ঐতিহাসিক মাইলফলক। চার মাসের এই প্রশিক্ষণ শিক্ষকদের কেবল শ্রেণিকক্ষের পাঠদানে নয়, বরং বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা, প্রশাসনিক দায়িত্ব ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্পর্কে বাস্তবমুখী ধারণা দিয়েছে। শিক্ষকতার মূল শক্তি জ্ঞানার্জনের পাশাপাশি বিনয়, নৈতিকতা ও শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব রাখার সক্ষমতার ওপর নির্ভর করে।’

তিনি আরও বলেন, ‘জনপ্রিয় হওয়ার চেয়ে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হওয়াই একজন শিক্ষকের বড় সাফল্য। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দেওয়া মতামত ভবিষ্যৎ ব্যাচগুলোর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যে পেশাগত বন্ধন তৈরি হয়েছে, তা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।’

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। 
   
তিনি বলেন, ‘ইউজিসির হিট প্রকল্পের আওতায় আয়োজিত এই দীর্ঘ চার মাসব্যাপী প্রশিক্ষণ শিক্ষকবৃন্দের পেশাগত ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরিবার, নিয়মিত দায়িত্ব ও আয়ের বাইরে এসে এই প্রশিক্ষণে অংশ নেওয়া সহজ ছিল না। এই কর্মসূচি উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, আউটকাম বেইসড কারিকুলাম, আধুনিক শিক্ষাদান পদ্ধতি, প্রকল্প ও অফিস ব্যবস্থাপনা এবং গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে বাস্তবমুখী জ্ঞান দিয়েছে। ক্লাসরুমে শিক্ষাদানের বাইরে বিশ্ববিদ্যালয় পরিচালনা, নীতিমালা ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ এই প্রশিক্ষণের বড় অর্জন।’

অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক পেশাগত সম্পর্ক ও বুদ্ধিবৃত্তিক যোগাযোগ তৈরি হওয়াকেও তিনি একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতেও ইউজিসি এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন উপাচার্য এবং বাউবির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা প্রদানের অঙ্গীকার করেন। 
  
স্বাগত বক্তব্য রাখেন উচ্চশিক্ষা ত্বরণ ও রূপান্তর (হিট) প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মসূচির কোর্স পরিচালক ও বাউবির কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোসা. নাসরিন সুলতানা জ্যোতি ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ পত্র তুলে দেয়া হয়। চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে ৪০ টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রভাষক ও ৩০ জন সহকারী অধ্যাপক অংশ গ্রহণ করেন।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  ইউজিসির হিট প্রকল্প    বিশ্ববিদ্যালয় শিক্ষক    গাজীপুর   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close