শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
হাদি হত্যার বিচার ও রাকসু জিএসের উপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
আছিয়া খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ৮:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যমুনায় শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনে ইনকিলাব মঞ্চের নেতা জুমা, জাবের ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস আম্মারের ওপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাকসু। 
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

এ সময় তারা জুমা, জাবের ও আম্মার জুলাইয়ের অহংকার, নারায়ে তাকবির আল্লাহু আকবর, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, বিচার চাই বিচার চাই—হাদি হত্যার বিচার চাই, জিএসের ওপর হামলা কেন—ইন্টারিম জবাব চাই, ডগ আর পুলিশ—দুটোই খবিশ—এমন বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

রাকসুর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুছ সাকিব বলেন, ‘আমাদের ভাই হাদির ওপর দেশীয় দোসর ও বহিরাগত শত্রুরা হামলা চালিয়েছে। হাদি এমন একটি স্বাধীন ও পরনির্ভরশীলতামুক্ত বাংলাদেশ চেয়েছিল, যা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। এটাই ছিল তার অপরাধ।’

তিনি আরো বলেন, ‘শহীদ হাদির বিচারের দাবিতে আমরা যখন জুলাইয়ের শহীদদের রক্তের ওপর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে যাই, তখন তারা ন্যায়ের বদলে আমাদের ভাইদের ওপর গুলি চালায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী বিশ্ববিদ্যালয়    রাকসু    ওসমান হাদি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close