শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
পাঁচ দিনের ছুটি পাচ্ছেন জাককানইবির শিক্ষার্থীরা
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) খোলা কাগজকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) ও পরের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়াও আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, নির্বাচনের পরের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং এর পরের দিন ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচলে বিধিনিষেধ আরোপ হলে অনেক শিক্ষার্থীর যাতায়াত অনিশ্চয়তার মুখে পড়তে পারে। সেই পরিস্থিতি বিবেচনায় রেখে শিক্ষার্থীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, এই উদ্দেশ্যেই একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের পক্ষ হতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয় এবং নির্বাচন উপলক্ষে ৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি চাওয়া হয়।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close